Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    রাজশাহীর চারঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে চারঘাট প্রেসক্লাবের সামনে চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফকরুল ইসলাম।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুল রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা মহিদুল ইসলাম!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728