মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্বান এমপি চাঁদের
বিশেষ প্রতিনিধি :
রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিদ্যালয়গামী শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলা ধূলা ও সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী হতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে একটি বিদ্যালয়কে এগিয়ে নিতে। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।” সরকারী নির্দেশনামতে বিদ্যালয় পরিচালনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন তাহলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেননা। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বৈষম্য দেখতে চাননা। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে সে কাজই করবে সরকার। উপজেলার মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি মানসস্মত শিক্ষা সিষ্চিত করণের আহŸান জানিয়েছেন। শনিবার (২৩-০৫-২০২৬) বিকেলে পুরুস্কার বিতরণী,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান ও প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় আবু সাইদ চাঁদ এমপিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম। মানপত্র পাঠ করে শোনান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শামিরা আকতার। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির আহŸায়ক ফকরুল হাসান বাবলু,সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান এটম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,রাজশাহী জেলা ছাত্র দলের আহŸায়ক এসএম সালা উদ্দীন শামীম সরকার,মহিলা দলের নেত্রী শাপলা খাতুন,মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ,লিটন কবিরাজসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ ।

No comments