Header Ads

  • সর্বশেষ খবর

    চরাঞ্চলে পাকা রাস্তা হচ্ছে ব্রিজের কাজ শুরু হবে, চারঘাট -বাঘায় কাঁচা রাস্তা থাকবে না -এমপি চাঁদ

     


    বিশেষ প্রতিনিধি 

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিআইপি (IUGIP) এর আওতায় বাঘা পৌরসভায় ১৭৭০ মিটার রাস্তা ও ৩০১২ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বাঘা পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এসময় এমপি চাঁদ বলেন, তার সংসদীয় আসন -চারঘাট -বাঘা উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। উপজেলার চরাঞ্চলে রাস্তা পাকা করণের কাজ শুরু হয়েছে। চরাঞ্চলের সাথে উপজেলা সদরে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণের কাজ ও টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু করা হবে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের পাশে প্রকল্পের কাজের ফলক উন্মোচন করেন এমপি।



    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, ওসি সেরাজুল হক,বিএনপি নেতা, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, বিএনপির প্রবীণ নেতা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,মুখলেছুর রহমান মুকুল, সালে আহমেদ সালাম, আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা -কর্মচারী গন।

    সুত্রে জানা যায়,পৌরসভা এলজিইডির এই প্রকল্পে ৬টি স্থানে ইউনি-ব্লক/আরসিসি রাস্তা, ৫টি ক্রস ড্রেন ও ৯৭ মিটার পাইলিং কাজও থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাঘা পৌরসভা ও এলজিইডি। অর্থায়নে আছে এডিবি (ADB) জিওবি (,GOB) ও এএফডি (AFD)।


    পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম জানান,

     কাজটির চুক্তি মূল্য ৭ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৩৯৩ টাকা ৬৮ পয়সা। ঠিকাদার প্রতিষ্ঠান এম/এস হোসাইন এন্টারপ্রাইজ, রাজশাহী কাজটি বাস্তবায়ন করবেন।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728