বাঘায় হত্যা- রাজনৈতিক- মাদক মামলায় ৩ জন গ্ৰেপ্তার
![]() |
| বাঘায় হত্যা- রাজনৈতিক- মাদক মামলায় ৩ জন গ্ৰেপ্তার |
বিশেষ প্রতিনিধি ঃ
বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি জহুরুলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হত্যা মামলার আসামি জহুরুল ইসলাম ও আগের দিন রোববার রাতে ওয়ারেন্টভূক্ত আসামি বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের শাহজাহান আলীর ছেলে নাহিদ ইসলাম নাইট ও উত্তর মিলিক বাঘা গ্রামের মতলেব সরকারের ছেলে মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে রাজশাহীর আদালতে সোপর্দ করা হয় । পুলিশ জানায়, এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত নাহিদকে মাদক মামলায় ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেসকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলার আসামি জহুরুল ইসলাম, বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা পূর্ব পাড়া গ্ৰামের ইনছার আলীর ছেলে । সোমবার সকালে তাকে চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্ৰাম থেকে ও অন্য দুইজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও হত্যা মামলা সূত্রে জানা যায়, এনজিও থেকে নেওয়া টাকার কিস্তি দেওয়া নিয়ে নিহত জুসি খাতুন (২৫) এর সাথে তার স্বামী জহুরুলের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত জহুরুল হাসুয়া দিয়ে তার স্ত্রীর গলায় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের নিজ বাড়িতে হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে নিহতের বাবা লতিফ প্রামানিক বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলায় জহুরুলকে আসামি করা হয়েছে।
জহুরুল - জুসির দুই সন্তান রয়েছে। ৮ বছরের ছেলের নাম জিহাদ ও দেড় বছরের ছেলের নাম জয়েন। জুসি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।
জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান , এনজিওর লোকজন কিস্তির টাকা নিতে বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, "আজ থেকে আমি স্বাধীন।" চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার(ওসি) সেরাজুল হক বলেন, হত্যা মামলার আসামি সহ ৩ জনকে গ্ৰেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments