Header Ads

  • সর্বশেষ খবর

    পলিটেকনিকের অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদ

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ফরিদ উদ্দীন এর সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষনিক এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
    গতকাল রবিবার রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি‘র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
    ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন সৌরভ উক্ত ঘটনার সাথে জড়িত থাকায় আমরা তার বহিষ্কার ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটি স্থগিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর নিকট লিখিত সুপারিশ করেছি।
    আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাৎক্ষনিক বাংলাদেশ ছাত্রলীগ তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন সৌরভ উক্ত ঘটনার সাথে জড়িত থাকায় তাকে বহিষ্কার ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে।
    ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য আমরা নগর ছাত্রলীগের ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি ও তাদের নিকট থেকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছি। প্রশাসনের সাথে এ বিষয়ে কথা হলে আমরা তাদেরকে জানিয়েছি দোষি ছাত্রলীগের নেতাকর্মী যেই হোক তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
    উক্ত পদক্ষেপের পর আজ রবিবার সকালে অত্র প্রতিষ্ঠানের ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত কিছু কুচক্রি দুষ্কৃতিকারী শিক্ষার্থী মহল উক্ত ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার লক্ষ্যে ক্যাম্পাসের ভিতরে টাঙ্গানো রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে পা দিয়ে পিষে ফেলে।
    উল্লেখ্য যে, উক্ত পোস্টার ও ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর ছবি ছিল।
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি অবমাননা করা রাষ্ট্রদ্রোহীতার সামিল। আমরা বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব প্রশাসনকে অবহিত করে ভিডিও ফুটেজের মাধ্যমে আজকের এই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি ও এহেন ন্যাক্কারজনক কাজের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728