Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বিষাক্ত সাপ রাসেল ভাইপার উদ্ধার



    নিজস্ব প্রতিবেদক,চারঘাট:
    রাজাহীর চারঘাটে পদ্মা-বড়াল সংলগ্ন বালুরঘাট থেকে একটি বিরল প্রজাতীর বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৬ টার দিকে এ সাপ উদ্ধার করা হয়।
    সচারাচর জীব বৈচিত্রের দেখা পাওয়া এখন প্রায় দুর্লভ। বিশ্লেষকদের মতে ভারতের বিভিন্ন প্রদেশে হয়ে বন্যায় এই সকল বিষাক্ত সাপ ভেসে আসতে থাকে এবং পদ্মা নদীর পানি কমতে থাকায় এই সকল সাপ ডাঙ্গায় আশ্রয় নেয় বলে মনে করেন স্থানীয় বাসীন্দারা।
    শনিবার ভোর ৬টার সময় চারঘাটে বালুঘাটের নাইট গার্ড পিতা ওহাদ আলীর ছেলে মজিবুল হাসান রকি (১৮) কর্মরত অবস্থায় রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপটি পদ্মা-বড়াল মহনায় ঘোরঘুরি করতে দেখতে পান। এই সময় অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে এই বিসাক্ত সাপটি তিনি উদ্ধার করেন এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
    মুজিবুলের বাড়ি চারঘাট উপজেলার নওদাড়া গ্রামের চারা বটতলা। বিরল প্রজাতীর বিষাক্ত রাসেল ভাইপার সাপটি এক নজর দেখার জন্য এলাকার লোকজন তার বাড়িতে ভিড় জমায়।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে বিষাক্ত রাসেল ভাইপার সাপটির খোজখবর নেয় এবং রাজশাহী বন্য ও প্রানী সংরক্ষণ বিভাগে খবর দেওয়া হয়। পরে রাসেল ভাইপার সাপটিকে রাজশাহী বন্য ও প্রানী সংরক্ষন বিভাগের কর্মকর্তাদের হস্তান্তর করেন ইউএনও।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728