রাসিকের অভিযানে ৯৪ রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা জব্দ
নিজস্ব প্রতিবেদক ,রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের অটোরিকশা ও চার্জাররিকশা নীতিমালা অনুযায়ী শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এর অংশ হিসেবে রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। প্রথম দিনের অভিযানে ৬১টি চার্জাররিকশা এবং ৩৩টি অটোরিকশা জব্দ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু জানান, শুক্রবার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান ও দড়িখরবনা মোড়ে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জাররিকশা বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। যানজট নিরসনে অটোরিকশা ও চার্জাররিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই অভিযান অব্যহত থাকবে। রাসিকের উপ-যানবাহন শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জাররিকশা এবং চিকন চাকার চার্জার রিক্সা চলাচল করতে পারবে না। মালিক ও ডাইভিং স্মার্ট কার্ড নির্দেশনা অনুযায়ী গাড়িতে রাখতে হবে, অটোরিক্সা চালকসহ (৬) ছয় আসন বিশিষ্ট জোড় মেরুন রং এবং বিজোড় পিত্তি রং করতে হবে। আরএমপি ট্রাফিক পুলিশকে অব্যশই স্মার্ট কার্ড দেখাতে হবে। আর যারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে এখন পর্যন্ত কার্ড পাননি, তাদের অনলাইন আবেদনের কাগজপত্র প্রর্দশন করতে হবে। নভেম্বর হতে অটোরিক্সার জোড় সংখ্যার রং মেরুন ও বিজোড় সংখ্যার রং পিত্তি করে রাস্তায় গাড়ি বের করতে হবে। মাসের ১ম সপ্তাহ ও ৩য় সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর ২:৩০টা হতে রাত ১০:৩০ পর্যন্ত পিত্তি রং এর অটোরিকশা চলাচল করবে। মাসের ২য় সপ্তাহ ও ৪র্থ সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং এবং দুপুর ২:৩০টা হতে রাত ১০:৩০টা পর্যন্ত মেরুন রং এর অটোরিকশা চলাচল করবে। তবে শুক্রবার সারাদিন ও সরকারী ছুটির দিনে সারাদিন এবং প্রতিদিন রাত ১০:৩০ থেকে উভয় রং এর অটোরিকশা চলাচল করবে।

No comments