Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ১৮ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক ,বাঘা:
    রাজশাহীর বাঘায় অপহরণের ১৮দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আমোদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীসহ অন্যান্য আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর উপজেলার চন্ডিপুর এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪) প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তা থেকে অপহরণ হয়। তাকে অপহরণ করার অভিযোগ উঠে চন্ডিপুর গ্রামের মাজদার রহমানের ছেলে সুমন আহম্মেদ (১৮) এর বিরুদ্ধে। এ ঘটনায় সুজন ছাড়াও তার ভাই সুজন ও মা রোজিনা বেগমকে অভিযুক্ত করে পরদিন সকালে বাঘা থানায় মামলা দায়ের করেন অপহৃত স্কুল ছাত্রীর মা মাহাফুজা বেগম।
    এদিকে মামলা করার ১৮দিন পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার আমোদপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন বাঘা থানার এস.আই গোলাম হোসেন।
    বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অনেক খোঁজাখুজির এক পর্যায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728