Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বিজয় ফুল উৎসব ও প্রতিযোগিতা

    আব্দুল মতিন ,চারঘাট:
    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে রাজশাহীর চারঘাটে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজয়ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
    চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বিজয়ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক পর্যায়ের ৭৩ টি প্রতিষ্ঠান এবং মাধ্যমিক পর্যায়ের ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়।
    উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে বিজয় ফুল উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন,মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আকতার,উপ-প্রকল্প পরিচালক নকিবুল ইসলাম,চারঘাট পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাদশা,চারঘাট রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যম্যান্য ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728