Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত

      বাঘা,(রাজশাহী) প্রতিনিধি :
    বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্য এ বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমবায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। আন্তর্জাতিক সমবায় মৈত্রী  তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছেন এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষে অংশীদারত্ব ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে।

    অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, একটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ করে অথবা তারাই এই প্রতিষ্ঠানে কাজ করে। স্বাগত বক্তব্যকালে মূল নীতি উপস্থাপন করে উপজেলা সমবায় অফিসার আব্দুল মোকিম বলেন, সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, সদস্যের আর্থিক অংশ গ্রহণ, স্বায়ত্বশাসন ও স্বাধীনতা, শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য। সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা 'সমবায় অর্থনীতি' নামে পরিচিত।  সভায অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সফল সমবায়ী, বাঘা থানা গ্রাম্য চিকিৎসক বহুমুখি সমবায় সমতির লিঃ এর সাধারন সম্পাদক আব্দুল লতিফ মিঞা, আতাহার আলী, লিটন ভুইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন নিবন্ধিত সমবায় সমিতির সদস্যবৃন্দ।


    শনিবার (০২-১১-১৯) দিবসটি উদযাপন উপলক্ষে সমাবেশ, র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও  সমবায় কার্যালয়  এর আয়োজন করে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728