ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে আবু সাঈদ চাঁদের বড় ব্যবধান, কেন্দ্রে কেন্দ্রে জমে উঠেছে ভোটের লড়াই
![]() |
| আবু সাঈদ চাঁদ |
রাশেদুল ইসলাম চারঘাট প্রতিনিধি:
ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন আবু সাঈদ চাঁদ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ১৬ হাজার ৮৮৯ ভোট পেয়ে ৪ হাজার ২২৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন। ফলাফল প্রকাশের পর ইউনিয়নজুড়ে তার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, বনকিশোর কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪২২ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৮৩৫ ভোট। রায়পুর কেন্দ্রে দাঁড়িপাল্লা ৮৩৯ ভোট ও ধানের শীষ ১ হাজার ২৩০ ভোট অর্জন করেছে। ডাকরা কেন্দ্রে দাঁড়িপাল্লা ৯৩৮ ভোট পেলেও ধানের শীষ এগিয়ে থেকে পেয়েছে ১ হাজার ৭৪৯ ভোট। পুঠিমারি কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ৬৫৫ ভোট এবং ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৭৩ ভোট। বাঁকড়া কেন্দ্রে দাঁড়িপাল্লা ৮০৭ ভোটের বিপরীতে ধানের শীষ ১ হাজার ২৩৯ ভোট পেয়েছে। বুদিরহাট কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ৮৭৪ ভোট, আর ধানের শীষ পেয়েছে ১ হাজার ৪৮৪ ভোট। পান্নাপাড়া কেন্দ্রে দাঁড়িপাল্লা ১ হাজার ৩১ ভোট এবং ধানের শীষ ১ হাজার ৬০৯ ভোট অর্জন করেছে। শিমুলিয়া কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ৭৬৪ ভোট এবং ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৪০ ভোট।
সার্বিক চিত্রে বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভালো ভোটপ্রাপ্তি দেখা গেলেও মোট ভোটের হিসাবে আবু সাঈদ চাঁদ শক্ত অবস্থান ধরে রেখেছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণাকে ঘিরে ইউনিয়নের সর্বত্র আলোচনা ও আগ্রহ বিরাজ করছে।

No comments