Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটের পুঠিমারী বাজারে ভ্রাম্যমাণ অভিযানের পর ১২০ টাকায় পেট্রোল বিক্রি, বাইকারদের ভিড়

     

    চারঘাটের পুঠিমারী বাজারে ভ্রাম্যমাণ অভিযানের পর ১২০ টাকায় পেট্রোল বিক্রি, বাইকারদের ভিড়


    নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার পর তুলনামূলক কম দামে পেট্রোল বিক্রি করা হয়েছে। এতে মোটরসাইকেল চালকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

    মঙ্গলবার (১০.৩.২০২৬) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পুঠিমারী বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

    অভিযানের পর বাজারের ব্যবসায়ী রুবেল আলীর দোকানে প্রতি লিটার পেট্রোল ১২০ টাকা দরে বিক্রি করা হয়। ক্রেতাদের মধ্যে সমতা বজায় রাখতে প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার করে পেট্রোল বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

    কম দামে পেট্রোল বিক্রির খবর ছড়িয়ে পড়লে পুঠিমারী বাজারে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চালকরা ভিড় করেন। অনেকেই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন।

    মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম বলেন, বর্তমানে অনেক জায়গায় পেট্রোলের দাম বেশি নেওয়া হচ্ছে। এখানে ১২০ টাকায় তেল পাওয়ায় আমরা খুব উপকৃত হয়েছি।

    আরেক চালক  হৃদয় ইসলাম জানান, প্রতিটি গাড়িকে ২ লিটার করে দেওয়ায় অনেকেই তেল নিতে পেরেছেন। প্রশাসনের এমন উদ্যোগ থাকলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।

    স্থানীয়দের মতে, বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এমন ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত হলে সাধারণ ক্রেতা ও মোটরসাইকেল চালকরা উপকৃত হবেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728