Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি

     


    বিশেষ প্রতিনিধি:

    ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি । গত মঙ্গলবার (১১ আগস্ট)  দুপুরে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি তার মেয়ের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং চলাফেরা করতে পারছেন না।


    পারিবারিক সূত্রে জানা গেছে,  বাড়ি ফেরার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ।  পরিবারের সদস্যরা  উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে শারীরিক অবস্থার কারণে তিনি বিছানায় রয়েছেন।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বাজু বাঘা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।   

    তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে জানানো এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।


    উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728