Header Ads

  • সর্বশেষ খবর

    সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স

     


     বিশেষ প্রতিনিধি 

    সারের মূল্য বেশি চাওয়া ও সার ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে বাঘা উপজেলায় ২ জন বিসিআইসি ডিলারকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দন্ডিত ২জন- আড়ানী বাজারে আশা ট্রেডার্স এর স্বত্তাধিকারী মদিনা খাতুন ও পাচপাড়া মোড়ের মদিনা ট্রেডার্স এর স্বত্তাধিকারী লিটন আহমেদ।

    বৃহস্পতিবার (২০আগষ্ট) সার মনিটরিং সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এবং ভোক্চতাঅধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মতে অর্থদণ্ড করা হয়েছে। সুত্রে জানা যায়, সতর্কতা মূলক অর্থদণ্ড করা হয়েছে। 


    অভিযান পরিচালনা করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কার্তযালয়র অফিসার।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728