Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে নিমপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযাগ

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে নিমপাড়া ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যার বিরুদ্ধে অনিয়মের অভিযাগ পাওয়া গেছে। এলাকাবাসী স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে জানা গেছে চারঘাট উপজেলার ০৪ নং নিমপাড়া ইউনিয়নের (০৭, ০৮, ০৯) সংরক্ষিত আসনের মহিলা সদস্য লাইলী খাতুন নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম করে আসছে।অভিযোগের মধ্যে রয়েছে গরীব দুঃখী, প্রতিবন্ধী, দুস্থ অসহায়, মাতৃত্বকালীন উপকারভোগী মানুষদের নিকট থেকে কার্ড করা বাবদ ৫ হাজার থেকে ৭ হাজার টাকা ও ৪০ দিনের কর্মসূচী লেবারদের কাছ থেকে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা নিয়ে থাকেন। উক্ত টাকা কেউ দিতে অপারগকতা স্বীকার করলে তার প্রাপ্ত কার্ড বাতিল করে দিবে বলে হুমকি দেয়।
    ০৯ নং ওর্য়াডের বাগমারী গ্রামের ভক্তভোগী মৃত আজের আলীর স্ত্রী রহিমা বেগম লিখিত অভিযোগে বলেন, আমার একটি প্রতিবন্ধী র্কাড করে দিয়ে আমার নিকট মোটা আংকের টাকা দাবী করে। আমি টাকা না দিতে পারায় বাড়ি থেকে জোর পূবর্ক একটি ছাগল নিয়ে যায়। একই ওয়ার্ডের মৃত ইমদাদুল হকের স্ত্রী সাইরা বেগম অভিযোগ করে বরেন, আমাকে মাসিক চাউল এর কার্ড করে দেয়ার জন্য উক্ত মেম্বর ৬ হাজার টাকা নেয়।
    এ ব্যাপারে এলাকাবাসী নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামানের নিকট অভিযোগ করেও কোন সুফল না পেয়ে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব-৫ ও দূনীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগের অনুলিপি পাঠানো হয় বলে জানান মাজদার রহমান মুকুল।
    এ ব্যাপারে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য লাইলী খাতুন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারীরা ইতির্পবে আমার একটি রাস্তার কাজে বাধা দিলে আমি তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করি। তাই অভিযোগকারীরা ষড়যন্ত্রমুলক ভাবে আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দাখিল করেছেন।
    এবিষয়ে নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি জানি তাদের মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মীমাংসা করা হবে।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728