Header Ads

  • সর্বশেষ খবর

    সেই মেধাবী বৃষ্টির ভর্তির অনুদান দিলেন চারঘাট ইউএনও

    আব্দুল মতিন, চারঘাট:
    রাজশাহীর দর্পণ ২৪ ও বিভিন্ন পত্রিকাতে সংবাদ প্রকাশের পর দরিদ্র সেই মেধাবী ছাত্রী বৃষ্টি খাতুনকে ভর্তির জন্য অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক।
    মঙ্গলবার সকাল ১০টায় এ অনুদান প্রদান করা হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকড়া আবাসনে বসবাসরত হতদরিদ্র দিনমজুর জালাল উদ্দীনের মেয়ে বৃষ্টি খাতুন। তিনি ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিলেন না।
    গতকাল বিভিন্ন সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক নিজ অফিসে ডেকে বৃষ্টিকে ভর্তির জন্য অনুদান প্রদান করেন।
    বৃষ্টি খাতুন ২০১৩ সালে স্থানীয় অনুপামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে মানবিক বিভাগ থেকে সব কয়টি বিষয়ে জিপিএ-৫ পান। এরপর ২০১৯ এইচএসসিতে সরদহ সরকারী মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন।তিনি ছোটবেলা থেকেই তার নানা আকছেদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতো।
    বৃষ্টির নানা আকছেদ আলী বলেন, অনেক কষ্টে নাতনিকে স্কুল-কলেজে পড়িয়েছি। এখন ঢাকা বা রাজশাহী শহরে পড়ার মতো অর্থ নেই। কিন্তু ইউএনও স্যার জানার পরে আমাদের খোঁজ খবর নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচও দিয়েছেন। ইউএনও স্যারের সহযোগিতায় আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।
    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, দরিদ্র মেধাবী ছাত্রী বৃষ্টি খাতুনকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। আমি তার উজ্জল ভবিষৎ কামনা করি। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগনের কল্যাণে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728