Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা

     

    বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো

    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা 


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

    রাজশাহীর বাঘায় “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিনব্যাপি বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে|  সোমবার (১৩-০৪-২০২৬) বিকালে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজিত বিজ্ঞান মেলা শেষ হয়েছে| পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার| 


    প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর,প্রজেক্ট অফিসার আলপনা ইয়াসমিনসহ উপজেলার  বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা| 


    রোববার(১২-০৪-২০২৬) উপজেলা প্রশাসন  ও বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি উপজেলা পরিষদ চত্বরে   বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে মেলার আয়োজন করা হয়| সিনিয়র সহকারি কমিশনার সাবিহা সুলতানা ডলি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন|

     

    মেলায় শাহদৌলা সরকারি কলেজ,বাঘা কামিল মাদ্রাসা,মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, আলহাজ্ব এরশাদ আলী মহিলা কলেজ,মনোমহনী সরকারি উচ্চ বিদ্যালয়,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়,বাঘা মডেল উচ্চ বিদ্যালয়,ইসলামী একাডেমী স্কুল এন্ড কারিগরী কলেজসহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে| শিক্ষার্থীরা বিভিন্ন উদ্বোধনী প্রকল্প প্রদর্শন করেন| শিক্ষার্থীদের ˆতরি সোলার প্যানেল,রোবটিক্স,পরিবেশবান্ধন প্রযুক্তি  এবং নানা বজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শনী করা হয়| ষ্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|


    আলোচনা সভায় বক্তারা বলেন,এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা,সৃজনশীলতা ও উদ্ভোবনী চিন্তার বিকাশে ঘুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে|

     

    মেলা ঘুরে দেখা যায়,নিজ নিজ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত ষ্টলের শিক্ষক শিক্ষার্থীরা বিজ্ঞানকে জনপ্রিয় ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রণোদনা সৃষ্টির প্রয়াস এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগড়ায় পৌছে দেয়ার প্রতিযোগিতায় তাদের প্রেজেনটেশন উপস্থাপন করেন| শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে ষ্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন| বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযেগিতার পুরুস্কার বিতরণ করা হয়|


    মেলায় আসা দর্শনার্থী শান্ত মিঞা জানান, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে| এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে| #


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728